Recent in Fashion

বিনোদন

Best Seller Books

বিনোদন

মোদির মনে করোনার চেয়ে বড় ব্যাধি: আফ্রিদি


জম্মু-কাশ্মীর নিয়ে সবসময় সরব পাকিস্তান জাতীয় দলের সাবেক স্পিন অলরাউন্ডার এবং অধিনায়ক শহীদ আফ্রিদি। সেজন্য তিনি বারবার গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন সিংদের সমালোচনার শিকার হয়েছেন। কিন্তু থামেননি আফ্রিদি।


এবার তুলে নিলেন নতুন বিতর্ক। প্রথমে ভারতের প্রধানমন্ত্রী মোদির দিকে বন্দুক তাক করলেন। মোদির মনে করোনার চেয়ে বড় ব্যাধি বসে আছে বলে মন্তব্য করলেন। পরে বললেন, পিএসএলে 'কাশ্মীর' নামে নতুন দল গঠন করা হোক। তিনি তার অধিনায়ক হতে চান। খবর: মাইখেল

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে করোনা সংকটে ত্রাণ দেওয়ার সময় আফ্রিদি বলেন, 'আমি এই সুযোগটা নিতে চাই। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করবো, আগামীবার পিএসএল আয়োজনের সময় কাশ্মীর নামে যেন নতুন দল আনা হয়। আমি ওই দলের নেতৃত্ব দিতে চাই।'

এরপর তিনি বলেন, 'এখানে স্টেডিয়াম থাকলে একটা ক্রিকেট একাডেমি করা যেত। আমি ওই একাডেমির হয়ে কাজ করতে করাচি থেকে কাশ্মীর আসতাম। আমি শুনেছি এখানে ১২৫টির মতো ক্লাব আছে। তাদের মধ্যে টুর্নামেন্ট হওয়া উচিত। এখানে ওই টুর্নামেন্ট দেখতে আসতে আমার ভালো লাগবে। সেরা ক্রিকেটারদের আমি করাচি নিয়ে যাবো। থাকার এবং ভালো অনুশীলনে ব্যবস্থা করবো।'

কাশ্মীর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানসিকতার নিন্দ্বা জানিয়ে আফ্রিদি বলেন, 'মোদি এখানে সাত লাখ সৈন্য মোতায়েন করেছিলেন। যা পাকিস্তানের মোট সৈন্যর সমান। আপনাদের এই সুন্দর গ্রামে আসতে পেরে আমার ভালো লাগছে। অনেকদিন ধরে আসার পরিকল্পনা করছি। বিশ্ব এখন ভালো নেই। করোনার মতো বড় ব্যাধিতে আক্রান্ত। কিন্তু তার চেয়েও বড় ব্যাধি বসে আছে মোদির মনে।'

Subscribe Our Newsletter

avatar
"By speaking behind my back, it means that you respect my existence enough not to act in front of my face."

Related Posts

0 Comment

একটি মন্তব্য পোস্ট করুন

Article Top Ads

Parallax Ads

POST ADSENSE ADS
HERE
THAT HAVE BEEN PASSED

Article Center Ads

Article Bottom Ads