Recent in Fashion

বিনোদন

Best Seller Books

বিনোদন

করোনায় অভাবের কারণে অভিনেতার আত্মহত্যা!



করোনাভাইরাসের কারণে ভারতে চলছে লকডাউন। এই লকডাউনে কাজ হারিয়ে ঋণের দায়ে জর্জরিত হয়ে ৩২ বছর বয়সী টিভি অভিনেতা মনমীত গ্রেওয়াল আত্মহত্যা করেছেন বলে খবর বেরিয়েছে।

শুক্রবার রাতে তিনি তার মুম্বাইয়ের বাসায় আত্মহত্যা করেন বলে জানিয়েছে মিড ডে। তার স্ত্রী ও বাবা-মা রয়েছেন। আদত সে মজবুর, কূলদীপক প্রভৃতি সিরিয়ালে অভিনয় করে তিনি জনপ্রিয় হন।

মনমীতের বন্ধু মনজিত সিং গণমাধ্যমকে জানান, শুক্রবার সন্ধ্যায় স্বাভাবিক ছিলেন এ অভিনেতা। স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকার সময় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন মনমীত। এর পর হঠাৎ চেয়ার উলটে পড়ার শব্দ শুনে ঘরে ঢুকে তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত দেখেন স্ত্রী।

স্বামীকে নামানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন মনমীতের স্ত্রী। প্রতিবেশীরা ছুটে এলেও তার করোনা সংক্রমণ ঘটেছে ভেবে কেউ কাছে আসেননি। শেষে এক নিরাপত্তারক্ষী এসে ফাঁস খুলে দেহ উদ্ধার করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।


স্থানীয় থানার কর্মকর্তা জানান, করোনার কারণে লকডাউনে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েন মনমীত। এদিকে তার প্রচুর ধারও ছিল। মাসিক বাড়িভাড়া ৮ হাজার ৫০০ রুপি তিনি জোগাড় করতে পারেননি। স্ত্রীর গয়না বন্ধক রেখে সামান্য কিছু অর্থ সংগ্রহ করলেও তাতে বেশি দিন খরচ চালানো যায়নি।

Subscribe Our Newsletter

avatar
"By speaking behind my back, it means that you respect my existence enough not to act in front of my face."

Related Posts

0 Comment

একটি মন্তব্য পোস্ট করুন

Article Top Ads

Parallax Ads

POST ADSENSE ADS
HERE
THAT HAVE BEEN PASSED

Article Center Ads

Article Bottom Ads