Recent in Fashion

বিনোদন

Best Seller Books

বিনোদন

নোয়াখালীতে আরও ৪১ জনের করোনা শনাক্ত


নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রামণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জনই বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ২২৫ জন। আক্রান্তদের মধ্যে ১২৩ জনই বেগমগঞ্জের।

জেলার সিভিল সার্জন মো. মোমিনুর রহমান নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আজ সকালে তিনি প্রথম আলোকে বলেন, এটি জেলায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্তের ঘটনা। এর আগে গত রোববার সর্বোচ্চ ৪৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।


সিভিল সার্জন বলেন, নতুন ৪১ জনসহ জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ২২৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন। আর মারা গেছেন চারজন। মারা যাওয়া চারজনেরই করোনাভাইরাস শনাক্ত হয়েছে মৃত্যুর পর। এর মধ্যে দুজন সোনাইমুড়ী, একজন সেনবাগ ও একজন বেগমগঞ্জ উপজেলায়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর দুটি ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়। বাকিদের ফলাফল করোনা নেগেটিভ আসে।

সূত্র জানায়, নতুন শনাক্ত হওয়া ৪১ জন রোগীর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১৮ জন, সদরে ১০ জন, চাটখিলে চারজন, সেনবাগে চারজন, হাতিয়ায় একজন ও সুবর্ণচরে চারজন রয়েছেন। এ নিয়ে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সদরে ২৬ জন, সুবর্ণচরে পাঁচজন, হাতিয়ায় ছয়জন, বেগমগঞ্জে ১২৩ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিলে ২০ জন, সেনবাগে সাতজন, কোম্পানীগঞ্জে পাঁচজন ও কবিরহাটে ২০ জন।

Subscribe Our Newsletter

avatar
"By speaking behind my back, it means that you respect my existence enough not to act in front of my face."

Related Posts

0 Comment

একটি মন্তব্য পোস্ট করুন

Article Top Ads

Parallax Ads

POST ADSENSE ADS
HERE
THAT HAVE BEEN PASSED

Article Center Ads

Article Bottom Ads