Recent in Fashion

বিনোদন

Best Seller Books

বিনোদন

বিক্ষোভ ঠেকাতে এবার পশ্চিমবঙ্গে ইন্টারনেট বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক- ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে বিভিন্ন রাজ্যের পর এবার উত্তাল পশ্চিমবঙ্গ। বিক্ষোভকারীদের শান্ত করতে পশ্চিমবঙ্গের অশান্ত ৬ টি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে জানায়, মালদহ, মুর্শিদাবাদের বেশি কিছু এলাকায় এবং দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং ও বারুইপুরের কিছু অংশ এবং বসিরহাট ও বারাসত মহকুমারও কিছু জায়গায় ইন্টারনেট নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই নিয়ন্ত্রণের পরিধি আরও বাড়ানো হতে পারে।


রবিবারও সকাল থেকে দেখা যায় রাজ্যের নতুন নতুন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি ছড়াচ্ছে।

রবিবার থেকে মালদহ জেলার বিভিন্ন অংশে রেলপথ এবং জাতীয় সড়ক অবরোধের খবর এসেছে। একই রকম ভাবে বীরভূম জেলার মুরারইয়ের দুটি ব্লকেই বিক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।
পর পর রেল এবং সড়ক পথ অবরোধ, বিক্ষোভ চলছে দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর, বারুইপুর, মহেশতলা, হটুগঞ্জে।

অন্যদিকে রবিবার সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়েছে উত্তর ২৪ পরগণায় আমাডাঙার সোনাডাঙা, ধানকল, কামদেবপুরে।

Subscribe Our Newsletter

avatar
"By speaking behind my back, it means that you respect my existence enough not to act in front of my face."

Related Posts

0 Comment

একটি মন্তব্য পোস্ট করুন

Article Top Ads

Parallax Ads

POST ADSENSE ADS
HERE
THAT HAVE BEEN PASSED

Article Center Ads

Article Bottom Ads