Recent in Fashion

বিনোদন

Best Seller Books

বিনোদন

নাগরিকত্ব আইন পাস ভারতের অভ্যন্তরীণ বিষয়: ওবায়দুল কাদের


সময়ের কণ্ঠস্বর, ঢাকা- ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পবিরহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভারতের এনআরসি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এই আইন পাশ তাদের অভ্যন্তরীণ বিষয়।’

রবিবার (১৫ ডিসেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলন সফল করতে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে একটা ইতিবাচক ভালো সম্পর্ক আমাদের আছে। এ সম্পর্কের কোনো টানাপোড়েন সৃষ্টি হোক-এটা আমরা চাই না। যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতে তার সমাধান খুঁজে নিব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। একটা সার্বভৌম, স্বাধীন দেশ। ভারতের পার্লামেন্টে যে আইন পাস হয়, লোকসভায় ও রাজ্যসভায় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে আমাদের বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাইকমিশনারের মাধ্যমে জানিয়ে দিয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে।

আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক। কাদের জানান, সম্মেলনের জন্য মঞ্চ কমিটি ১৮ তারিখে মঞ্চ হস্তান্তর করবে।

তিনি বলেন, ‘সারাদেশ থেকে লোক আসবে। সহযোগী সংগঠনের সম্মেলনের মধ্যে দিয়ে বুঝা গেছে উপস্থিত কত বেশি হবে। এটা ধারণা করে বলা যাচ্ছে না। মনে হচ্ছে,এই সম্মেলন স্মরণকালের সেরা হবে।’

কাদের বলেন, ‘এবার কমিটিতে মেজর কোনও পরিবর্তন হবে না। ৮১ সদস্য আছে, থাকবে। কিছু কিছু ছেটখাটো পরিবর্তন হবে। ঘোষণাপত্রে ছোটখাটো পরিবর্তন হবে বা সংযোগ বিয়োজন করা হতে পারে।

Subscribe Our Newsletter

avatar
"By speaking behind my back, it means that you respect my existence enough not to act in front of my face."

Related Posts

0 Comment

একটি মন্তব্য পোস্ট করুন

Article Top Ads

Parallax Ads

POST ADSENSE ADS
HERE
THAT HAVE BEEN PASSED

Article Center Ads

Article Bottom Ads